1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: আরএমপি'র ১২টি থানা ওসিদের রদবদল - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই বাগমারায় সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণদেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: আরএমপি’র ১২টি থানা ওসিদের রদবদল

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে মহানগরীর সকল ওসিদের বদলি করার আদেশ দেয়া হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। রবিবার লটারির মাধ্যমে ১২ থানায় নতুন ওসি পদায়ন স্বরুপ এ বদলির আদেশ করা হয়েছে।

পদায়নপ্রাপ্ত ওসিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি  মোঃ আবুল কালাম আজাদ মতিহার থানার ওসি, দামকুড়া থানার ওসি  মোঃ রবিউল ইসলাম বোয়ালিয়া মডেল থানায়,চন্দ্রিমা থানার ওসি  মোঃ আরজুন বেলপুকুর থানায়, মতিহার থানার ওসি  মোঃ আব্দুল মালেক রাজপাড়া থানায়, কাটাখালী থানার ওসি আব্দুল মতিন পবা থানায়, বেলপুকুর থানার ওসি  মোঃ সুমন কাদেরী কাটাখালী থানায়,শাহমখদুম থানার ওসি  মাছুমা মুস্তারী এয়ারপোর্ট থানায়, এয়ারপোর্ট থানার ওসি  মোঃ ফারুক হোসেন শাহমখদুম থানায়, পবা থানার ওসি  মোঃ ফরহাদ আলী কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি  মোঃ আজিজুল বারী ইবনে জলিল দামকুড়া থানায়, কর্ণহার থানার ওসি মোঃ মনিরুল ইসলাম চন্দ্রিমা থানায়, রাজপাড়া থানার ওসি  মোঃ হাবিবুর রহমান কর্ণহার থানায় নতুন ভাবে যোগদান করার জন্য বলা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এ রদবদল করা হয়েছে বলে সুত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট