1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

ভারতের প্রেসক্রিপশনেই ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর বন্ধ করা হয়েছে: ঠাকুরগাঁওয়ে ডাকসু’র ভিপি সাদিক কায়েম

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ঠাকুরগাঁও বিমানবন্দর বন্ধ হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। এটা বন্ধ হওয়ার কথা কি ছিলো? ছিলো না। বিগত ৫৪ বছরে ঠাকুরগাঁওয়ের জনমানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। নেতৃত্বের অযোগ্যতা , দূর্নীতি এবং ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে উত্তরবঙ্গের মাটি ও মানুষের কোন উন্নতি হয়নি। আর ভারতের প্রেসক্রিপশনে এখানে কোন রাজনীতি হবে নাহ। হতে দেওয়া হবে নাহ।
আজ শনিবার (৬ ডিসেম্বর)  দুপুরে পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে ঠাকুরগাঁও ৩ আসনের যুব বিভাগের আয়োজনে তারুণ্যের উৎসবে প্রধান আকর্ষনের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লন্ডনে ও দিল্লিতে বসে আর কোন রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে এ দেশে এসে করতে হবে এমন মন্তব্য করেছেন।
ডাকসুর ভিপি সাদিক কায়েম আরো বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলো যেটা পারেনি সেটি তরুণেরা করে দেখিয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে এ দেশে সুন্দর বাংলাদেশ গড়ার একটি সুযোগ তৈরি করে দিয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে। এই সুযোগকে আমরা বৃথা যেতে দিবো নাহ ইনশাআল্লাহ।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি আরো বলেন, ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাসহ কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছে। তাই যাদের কথা এবং কাজে মিল আছে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই ধরণের ইনসাফের প্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে। সে কারণেই জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সকল প্রার্থী কে বিজয়ী করা দরকার। এটা মানুষের ইমানী দায়িত্বের মধ্যেও পরে। তবে এবার জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ দূর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত একটি সুন্দর, ইসলামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গঠন করা হবে ইনশাআল্লাহ।
এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান মাষ্টার।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা, ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, সাবেক জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের দুই সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট