1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাটমোহরে জাতীয়তাবাদী মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
. টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

চাটমোহরে জাতীয়তাবাদী মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নেত্রীরা হলেন, জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার বাসিন্দা মৃত ডাঃ কোবাদ হোসেন এর মেয়ে বুড়ি সরকার (৪২) ও একই বিলুপ্ত কমিটির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার বাসিন্দা ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম জানান, পাবনার  আমলী ০৪ নং আদালতের সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামী রহিমা রেজা ও বুড়ি সরকার’কে বুধবার (৩ ডিসেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজা তামান্না স্বর্ণা গত ২৩/০৮/২০২৫ ইং তারিখ বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচীতে অংশ গ্রহন করার জন্য উপস্থিত হলে পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করে। সেই ঘটনায় তিনি বাদী হয়ে আটককৃত দুই নেত্রী সহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ১ লা সেপ্টেম্বর’২০২৫ রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। সে সময় রাজনৈতিক অঙ্গনসহ চাটমোহরে বিষয়টি খুব আলোচিত-সমালোচিত ছিল বলে সর্ব মহলে জনশ্রুতি রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট