1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি: তিন ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই বাগমারায় সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণদেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দুর্গাপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি: তিন ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি বাজারে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল মজুদের অভিযোগে তিন ওষুধ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) এ অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

অভিযানের সময় ওষুধ বিক্রির নিয়ম লঙ্ঘন, বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখা এবং চিকিৎসকদের জন্য নির্দিষ্ট ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে এন্টিবায়োটিক বিক্রির রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।Open photo

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, জনস্বার্থে কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা অবৈধ ওষুধ বিক্রি করা যাবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বাজারে নিরাপদ ওষুধ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট