1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের দোয়া কামনা করেছেন,  বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের দোয়া কামনা করেছেন,  বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক ,ঈশ্বরদী: বিএনপির অভিভাবক গণতন্ত্রের মানষ কন্যা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী ও শোভাকাঙ্খিদের আল্লাহর দরবারে দোয়া করার অনুরোধ করেছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সম্পাদক অসুস্থ আলাউদ্দিন বিশ্বাসের সিলিমপুরের বাড়ি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিজিয়ার মুক্তার হোসেনের সাকরেগাড়িস্থ বাড়িতে শারিরিক অবস্থার খোঁজ খবর নিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

এসময় রেলশ্রমিক দলের কেন্দ্রিয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, তৃণমূল বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুস সোবহান, তৃণমূল বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুর রশিদ সরদার, আলহাজ্ব আজি হক,তৃণমূল বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলাল,এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস, রঞ্জু আহমেদ,ফজলু মাস্টার,মুন্তাজ হোসেন,হাসেম আলী মেম্বর,আক্তার মল্লিক,রবিউল ইসলাম,আব্দুল লতিফ, কিরণ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার তার সঙ্গীয় নেতৃবৃন্দকে নিয়ে অসুস্থ দুই নেতার বাড়িতে উপস্থিত হওয়ার পর অসুস্থ নেতারা সিরাজুল ইসলাম সরদারের চোখেমুখে ভালবাসার বিশালতা দেখে আবেগে আপ্লুত হয়ে অশ্রু সজল নয়নে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তারা অসুস্থ রোগীদ্বয়ের সুস্থতা কামনা করেন। এর আগে সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে হোন্ডা বহর নিয়ে আইকে রোড, দাশুড়িয়া সিলিমপুর রোড ও মানিক নগর হাইস্কুল এলাকায় গণসংযোগ করে এলাকাবাসীদের সাথে কুশল বিনিময় করেন এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট