1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের  শিবগঞ্জে চাঁদা না পেয়ে হোটেলে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা,থানায় এজাহার 

নওগাঁয় লিটন ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় দোকানি ও পথচারীরা জানান, ব্রিজের নিচ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তারা নিচে তাকিয়ে পুরনো লুঙ্গি ও জ্যাকেট পরিহিত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মৃত ব্যক্তিকে এর আগে এলাকায় কেউ দেখেনি বলেও জানা গেছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন এবং কয়েকদিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট