1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই বাগমারায় সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণদেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার আজ দুপরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার আমাদের পদায়ন করেছেন মূলত আগামী ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়, সে লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি জানান, জেলার ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ এলাকা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পুলিশের নিয়মিত টহল, ভ্রাম্যমাণ টহলসহ প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম জোরদার করা হবে। মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদকের প্রবণতা তুলনামূলক বেশি। মাদক ও চোরাচালান নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। সাংবাদিকদের সহযোগিতায় তালিকা হালনাগাদ করে আরও শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলায় নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। একটি জীবন একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষকেও ট্রাফিক আইন মানতে হবে। যানজটসহ শহরের সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নেও তিনি কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট