1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জেলা পুলিশের হাতে উদ্ধারকৃত ৬০ মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত

রাজশাহীতে জেলা পুলিশের হাতে উদ্ধারকৃত ৬০ মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোট ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে এসব মোবাইল ফোন তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহীর আটটি থানায় ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে ৬০টি মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে ছিল ভিভো ১৩টি, স্যামসাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৪টি, ওপ্পো ৬টি, ওয়ালটন ১টি, সিম্ফনি ১টি, জি-ডি-এল ১টি, মটোরোলা ১টি, নাথিং ১টি এবং গুগল পিক্সেল ১টি। এছাড়া বিকাশের মাধ্যমে হারানো ১১ হাজার টাকাও উদ্ধার করে মালিককে ফেরত দেওয়া হয়।

পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, মানুষের হারানো সম্পদ ফেরত দিতে পারা সবসময়ই পুলিশের জন্য আনন্দের। এই সাফল্য ভবিষ্যতে আরো বড় পরিসরে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন।

তারা বলেন, রাজশাহী জেলা পুলিশের এ উদ্যোগ জনসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও পুলিশ জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করবে বলে তাদের বিশ্বাস। তারা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট