1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপি নেতা হাবিবুর রহমানকে চ্যালেঞ্জ ছুড়েছেন জামায়াতের এমপি প্রার্থীর 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী,পাবনাঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। বৃহস্পতিবার বিকেলে লক্ষিকুন্ডা ইউনিয়নের আলহাজ্ব মোড় এলাকায় ও বুধবার রাতে ঈশ্বরদী পৌর এলাকার ৮ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে উমিরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জনগণের আমানত রক্ষা করাই আমাদের রাজনীতির মূলমন্ত্র। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না । জনগণের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা ঈশ্বরদী-আটঘরিয়াকে ন্যায়-ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক এলাকায় রূপান্তর করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় নৈতিক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সংগ্রাম করে এসেছে। আমরা যে প্রতিশ্রæতি দিই তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি। মানুষ আমাদের পাশে আছে বলেই আমরা সাহস পাই। আগামীর বাংলাদেশ হবে সুশাসন, ন্যায়নীতি ও জনকল্যাণের বাংলাদেশÑএটাই আমাদের অঙ্গীকার।

আবু তালেব বলেন, আপনি সাহাপুরে কর্মী সমাবেশে জামায়াতের মহিলা কর্মীরা জান্নাতের টিকিট বিক্রি করেÑএমন যে মিথ্যা বক্তব্য দিয়েছেন, তা প্রমাণ করতে হবে। আমাদের বোনেরা কোথাও এ ধরনের কথা বলেনি। কবে, কোথায়, কার বাড়িতে এসব কথা বলা হয়েছেÑআপনাকে স্পষ্ট করে প্রমাণ দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী–আটঘরিয়া আসনের কেন্দ্র সচিব মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক এবং ঈশ্বরদী পৌর আমির ও মেয়র প্রার্থী মাওলানা গোলাম আজম খান। পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোন্দকার ইউনুস আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শনিবার উপজেলার সাহাপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, জামায়াতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ‘জান্নাতের ভুয়া টিকিট বিক্রি’ করে মর্মে বক্তব্য রাখেন। বিএনপি নেতার এই বক্তব্যকে মিথ্যা প্রোপাগান্ডা উল্লেখ করে চ্যালেঞ্জ ছুড়েন জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট