1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মৌখিক পরীক্ষা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের মৌখিক পরীক্ষা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম রুমে শিক্ষকদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় উপজেলা মসজিদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরনই মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জারজিজার রহমান।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং তাদেরকে সু-নাগরিক হিসেবে তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বশীলভাবে কাজ করে যেতে হবে। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট