1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় গুড় তৈরি কারখানায় র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বাঘায় গুড় তৈরি কারখানায় র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি:বেশি মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আখ ও খেজুরের গুড়ে চিনি, হাইড্রোজ, সোডা, রং, ফিটকিরি ব্যবহার করে বাজারজাত করে আসছেন বলে এমন অভিযোগ স্থানীয়দের। গাইছি ও ব্যবসায়ীরা বলছেন,‘খাঁটি গুড় তৈরি করে বিক্রির সময় তারা ন্যায্য দাম পান না। তাই গুড়ের উজ্জলতার জন্য চিনি, হাইড্রোজ, সোডা, রং, ফিটকিরি ব্যবহার করেন। বিশেষজ্ঞরা বলছেন, এসব গুড় খেলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন। কিডনি অকেজো হওয়ায় ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দাবি এসব কারখানায় অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সুত্র জানায়, বুধবার (২৬ নভেম্বর) সকালে বাঘা উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। খেজুরের রস ব্যবহার না করে চিনি, রং, চুন এবং হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি করছিল তারা। গোপন সংবাদ সুত্রে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগ কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন বলেন, উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় ৫টি কারখানায় অভিযান চালানো হয়। ওইসব কারাখানায় খেজুরের রস ব্যবহার না করে চিনি, রঙ, চুন ও হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি করতে দেখা যায়। সেখানে গুড়ের চেয়ে চিনির পরিমাণ বেশি পাওয়া গেছে, রসের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ কারণে কারখানার প্রত্যেক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, সচেতনতা বাড়ানো এবং ভেজাল নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। অভিযানের খবর পেয়ে আসাদুল নামের এক কারখানার মালিক পালিয়ে যান। পরে তার স্ত্রী লাকি খাতুন গুড় তৈরির পদ্ধতির কথা জানান। লাকি খাতুন বলেন, তারা গুড় বানাতে খেজুরের রস নয়, ‘চিনি গুড়’ ব্যবহার করেন। পরে এসব গুড় নাটোরের গোপালপুর ও লালপুরসহ বিভিন্ন মোকামে সরবরাহ করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরির তথ্য পাওয়া যাচ্ছিল। ক্ষতিকর কেমিকেল মিশিয়ে এগুলোকে খেজুর ও আখের গুড় হিসেবে বাজারজাত করে মানুষকে ক্ষতির মুখে ফেলা হচ্ছিল। ভেজাল প্রতিরোধে র‌্যাব সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও অভিযান চলবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান বলেন, খেজুর গুড়ে চিনি, হাইড্রোজ, সোডা, রং, ফিটকিরির মতো ভেজাল মিশ্রণের কারণে কিডনি নষ্ট হতে পারে। এ ছাড়া খাদ্যনালিতে ক্যান্সার, লিভারে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট