1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সফল একটি অভিযান পরিচালনা করেছে। সোমবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে জেলা ডিএনসির একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর থানার গোপালনগর জাহিদনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রবিউল ইসলাম (৪৫), পিতা মো. এনামুল হক, মাতা মোছা. আরাম বানু—দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা পাচার ও বিতরণে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ডিএনসির পক্ষ থেকে আগে থেকেই নজরদারি চলছিল। যথাসময়ে নির্ভুল অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আটক করতে সক্ষম হয় ডিএনসি টিম।

অভিযানকালে তার কাছ থেকে মোট ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। উপপরিদর্শক মো. মামুনুর রশীদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ডিএনসি জানায়, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট