1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা হল্ল্যাইএর মুখ বন্ধ : পানিবন্দি রামচন্দ্রপুর গ্রাম ফসলের  ব্যাপক ক্ষতি  মানসিক ভারসাম্যহীন নারী বাসের গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে বেধড়ক পেটালেন চালক, থানায় অভিযোগ বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাগমারার হাটগাঙ্গোপাড়ায় নৈশ প্রহরী কর্তৃক তৃতীয় শ্রেণির ছাত্রীকে মারধোরের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজেস্ব প্রতিনিধি, বাগমারা: বাগমারায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে বেধরোক মারধোরের অভিযোগ উঠেছে। উপজেলার হাটগাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ডিএম সোহেল রানা কর্তৃক একই বিদ্যালয়ের ছাত্রী মরিয়ম খাতুন কে মারধোরের কারণে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী শিক্ষার্থী মরিয়ম খাতুনের পিতা মাহাবুর রহমান।

ভুক্তভোগী শিক্ষার্থী মরিয়ম খাতুনের পিতা মাহাবুর রহমান সাংবাদিকদের বলেন, ২৬ নভেম্বর বুধবার প্রতিদিনের মত আমার মেয়ে স্কুলে যায়।যাওয়ার পর বিদ্যালয় কক্ষে একটু আগে প্রবেশের কারণে নৈশ প্রহরী সোহেল রানা আমার মেয়েকে কিল ঘুষি,চড় থাপ্পর দিতে থাকে।মারধোরের কারণে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে, ফলে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এর আগেও অনেক বাচ্চাদের মারধোর করেছেন বলে জানিয়েছে এলাকাবাসী।

হাটগাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি শ্রেণি কক্ষে ছিলাম এবং মারার কথা আমিও শুনেছি। তবে অভিযোগ অস্বীকার করে নৈশ প্রহরী ডিএম সোহেল রানা বলেন, বাচ্চাটা রুম থেকে বের হচ্ছিলো না দেখে আমি ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তবে মারধোর করিনি।

এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এবং দ্রুত ব্যাবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক শিক্ষা অফিসার কে দায়িত্ব প্রদান করেছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট