1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
উচ্চ আদালতের রায় পেয়েও জমি দখলে যেতে পারছে না লালপুরের অসহায় আদিবাসী নিরেন্দ্রনাথ পরিবার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

উচ্চ আদালতের রায় পেয়েও জমি দখলে যেতে পারছে না লালপুরের অসহায় আদিবাসী নিরেন্দ্রনাথ পরিবার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন লালপুর-নাটোর নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রামকান্তপুর এলাকায় মামলার পরে প্রথমে সহকারী জজ আদালত ও পরে আপীলে উচ্চ আদালতে অর্থাৎ ২টি আদালতেই রায় পেয়েও নিজ জমিতে দখলে যেতে পারছেন না শ্রী নিরেন্দ্রনাথ সরকার নামের এক অসহায় আদিবাসী পরিবার।বর্তমানে জমিটি দখলকারী পক্ষ স্হানীয় প্রভাবশালী ও ক্ষমতাধর হওয়ায় চরম আতঙ্কে রয়েছেন অসহায় এই ভুক্তভোগী পরিবার।রায়ের পরে স্হানীয় চেয়ারম্যান সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিদের কাছে ধর্না ধরেও কোন সুফল আসেনি এই পরিবারটির।

মামলার নথি ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা মৌজার জমিজমা নিয়ে নিরেন্দ্রনাথের বিরুদ্ধে সহকারী জজ আদালতে একটি মিথ্যা মামলা করেন একই এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে আব্দুর রহমান(জামাল)দিং।পরে ঐ আদালতে আদিবাসী নিরেন্দ্রনাথ সরকারের পক্ষে রায় হয়। সেই রায় আব্দুর রহমান(জামাল)দিং না মেনে উচ্চ আদালতে আপিল করলে সেখানেও আদিবাসী নিরেন্দ্রনাথ সরকারের পক্ষে রায় হয়। নিরেন্দ্রনাথ সরকার মামলার পূর্বে থেকেই জমিটির নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন বলেও কাগজপত্র প্রমাণিত হয়।

এব্যাপারে নিরেন্দ্রনাথ সরকারের ছেলে সনদ কুমার সরকার সংবাদকর্মীদের সামনে আদালতের রায়ের কপি দেখিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং সম্পূর্ণ তথ্য বর্নান করে বলেন রায়ের পরে স্হানীয় প্রশাসনের পরামর্শক্রমে ইউনিয়ন চেয়ারম্যান এর নিকট জমিটি বুঝিয়ে পেতে আবেদন করেছিলাম।সেখানেও কোন কাজ হয়নি।

এ বিষয়ে দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু সংবাদ কর্মীদের বলেন আবেদন পাওয়ার পরে আমি বেশ কয়েকবার উভয় পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ করে আব্দুর রহমান (জামাল)দিংকে হাজির না পেয়ে নিরেন্দ্রনাথ সরকার পক্ষকে পুনরায় উচ্চ আদালতে যাওয়ার লিখিত আদেশ দিয়েছি। এ ব্যাপারে আব্দুর রহমান (জামাল)দিং সংবাদ কর্মীদের সাথে কথা বলতে রাজি হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট