1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা দূর করবো: তারুণ্যের সমাবেশে বিএনপি নেতা চাঁদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে চকরাজাপুর ইউনিয়নকে একটি পর্যটন এলাকা তৈরি করে এলাকার বেকার সমস্যা দূর করবো। জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। চকরাজাপুর ইউনিয়নে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা সাগর শিকদারের যৌথ সঞ্চালনায় এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের সভাপতিত্বে চকরাজাপুর ইউনিয়নে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ,বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান মুকুল, বিএনপির নেতা সুরুজ্জামান সুরুজ, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জগলু শিকদার,বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক নেতা সালে আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফি,মহিলা নেত্রী সোনিয়া আক্তার শাপলা , সাবেক ছাত্রনেতা শাহ জামাল ইসলাম সাজু,শিশির মন্ডল প্রমুখ।

সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, শিক্ষা ব্যবস্থার সংকট, বেকারত্ব সমস্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তরুনরা সব সময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

উপস্থিত ছিলেন- বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি,বাজু ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু, উপজেলা মৎস্যজীবীদলের সাধারন সম্পাদক আব্দুস সাত্তারসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট