1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

বাগমারার হামিরকুৎসায় বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজেস্ব প্রতিবেদক‌ঃ বাগমারার হামিরকুৎসা তে বাঁশের বেড়া নির্মাণ করে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ৫নং হামিরকুৎসা (আলোকনগর)গ্রামের সাইদুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার গেটের সামনে বাঁশের বেড়া দিয়েছে প্রভাবশালী শওকত সোনাল ও তার ভাই শাহজাহান সোনাল। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। ফলে পাশের সরু পথ দিয়ে কোনোরকম চলাচল করছে ওই পরিবার।

সরেজমিনে দেখা গেছে, পরিবারটি বাড়িতে প্রবেশের রাস্তা বাঁশ দিয়ে দু’টি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির দক্ষিণ গেটের সামনে শওকত সোনাল ও তার ভাই শাহজাহান এবং বাড়ির পূর্ব পাশের গেট তৈয়ব আলী ফোজদার বাঁশের বেড়া নির্মান করে বন্ধ করে দিয়েছেন। উত্তর ও দক্ষিন পাশে অন্য প্রতিবেশিদের বাড়ি থাকায় যাতায়াতের কোনো ব্যবস্থা নেই।

ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, ‘অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। গতকাল বুধবার প্রতিবেশি শওকত সোনাল, শাহজাহান সোনাল স্থানীয় আক্কাস আলী,শহিদুল,নুরুল সহ কয়েক জন শাবল ও লাঠি হাতে এসে আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। পাশের একটি সরু পথ দিয়ে যেতে হয়। যা খুবই কষ্টসাধ্য ও এভাবে যেতে সময় নষ্ট হয়।’

অবরুদ্ধ পরিবারের সাইদুর রহমানের স্ত্রী বলেন, আমাদের বাড়ি থেকে বের হতে রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।আমরা নিঃসন্তান বলে কি বিচার পাবো না? এ বিষয়ে শওকত সোনারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, জমিটা আমার ক্রয়কৃত তাই বেড়া দিয়ে জমির দখল নিয়েছি।

হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘পরিবারটির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক। যদিও তারা লিখিত কোন অভিযোগ করেনি।মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে মিমাংসা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট