1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সুশাসন ও শান্তিপূর্ণ সহাবস্থানই জামায়াতের লক্ষ্য: গাজী নজরুল ইসলাম - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

সুশাসন ও শান্তিপূর্ণ সহাবস্থানই জামায়াতের লক্ষ্য: গাজী নজরুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোমিনুর রহমান প্রতিনিধি: শ্যামনগর (সাতক্ষীরা) নির্বাচনীয় প্রচার-প্রচারণা জমে উঠেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয়তাবাদী বিএনপি উভয় দলের নির্বাচনী সভা সমাবেশে ,আজ উপজেলার রমজাননগর ইউনিয়নের জামায়াতে ইসলামের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এক নির্বাচনী জনসভা (১৯ নভেম্বর২০২৫) বুধবার বিকাল ৪টায় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আমীর মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রতিশ্রুতি। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনেই আমরা বিশ্বাস করি।”

Open photo

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান ও নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, মাওঃ আব্দুল বারী প্রমুখ।

এছাড়া ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট