1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে অধ্যক্ষ মাহবুবুল হক দুলুকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ:
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ

আত্রাইয়ে অধ্যক্ষ মাহবুবুল হক দুলুকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক (দুলু) দীর্ঘ ৩১ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন।

এ উপলক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ১৯৯৪ সালে প্রভাষক হিসেবে যোগ দেওয়া দুলু ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি একজন শিক্ষাবিদ ও সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবেও এলাকায় সুপরিচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন। বক্তারা তাঁর শিক্ষা প্রসার, কলেজ উন্নয়ন এবং সমাজসেবায় অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বিদায়ী অধ্যক্ষ দুলু আবেগঘন বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা জানান। এ সময় তাঁকে ও অফিস সহায়ক শ্রী ভরত কুমার চৌধুরীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগময় পরিবেশে শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট