1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

সাতক্ষীরার আটুলিয়ায় ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ওলামা সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত আলেম-ওলামাদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে ওঠে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

তিনি বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের জনগণ নৈতিকতা ও সুষ্ঠু নেতৃত্বের প্রতি আগ্রহী, আর সেই নেতৃত্ব প্রদানে আলেমদের ঐক্য ও কর্মতৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রহমান এবং উপজেলা শুরা সদস্য অধ্যক্ষ অহিদুজ্জামান।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে আলেম সমাজের আদর্শিক দৃঢ়তা, দিকনির্দেশনা ও নেতৃত্ব আজ সময়ের দাবি। অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা অংশগ্রহণ করেন এবং সমকালীন জাতীয় পরিস্থিতি, মুসলিম সমাজের করণীয়, এবং ইসলামী শিক্ষা বিস্তারে বিভিন্ন দিক পর্যালোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট