1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই রেলওয়ে প্লাটফর্ম সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বোতলজাত পেট্রোল ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা মো. মোস্তফা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর তার দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে গোলাম হোসেনের ভাঙারির দোকান ও মামুনের কাঁচামালের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলে উঠলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের দুটি ও রাণীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় যুবক রিংকু খান, আরিফ শেখ, জাকারিয়া হোসেন জয়, শান্ত হোসেন, জনি শেখ ও শাহাবুর হোসেনসহ অনেকে স্বেচ্ছায় আগুন নেভানোর কাজে অংশ নেন।

আত্রাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে পেট্রোল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আল সিদ্দিক, সেনা অফিসার লে. তানভীর, নওগাঁ জেলা ফায়ার সার্ভিসের ডিএডি জাকির হোসেন এবং আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট