1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

দুর্গাপুরে ব্র্যাকের উদ্যোগে বীমা দাবি প্রদান অনুষ্ঠান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম আর মানিক, দূর্গাপুর রাজশাহী : গ্রামীণ খামারিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা কর্মসূচি রাজশাহী বিভাগে এ পর্যন্ত পাঁচটি গরুর বিমা দাবি অনুমোদন সম্পূর্ণ করেছে। তারই ধারাবাহিকতায় (১২ নভেম্বর বুধবার ) রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউপির হাট কানপাড়ার তেঘরিয়া গ্রামে অনুষ্ঠিত হয় বিমা দাবি হস্তান্তর অনুষ্ঠান।

২০২৪ সালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে যাত্রা শুরু করা “গবাদিপ্রাণি সুরক্ষা বিমা” বর্তমানে দেশের ১৪৭১টি শাখায় সফলভাবে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচিতে গরুর মৃত্যু, দুর্ঘটনা বা রোগজনিত ক্ষতি থেকে খামারিদের বিনিয়োগ ও জীবিকা সুরক্ষিত রাখা, একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে স্থিতিশীলতা আনা। বিমার আওতায় খামারিরা পেয়ে থাকেন রোগ বা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, অ্যানথ্রাক্স, ফুট অ্যান্ড মাউথ ও লাম্পি স্কিন রোগের টিকা, বছরে দুইবার কৃমিনাশক প্রয়োগ এবং বিনামূল্যে টেলিমেডিসিন সেবা। পাশাপাশি বিমাগ্রহীতারা সহজ শর্তে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ঋণ সুবিধাও ভোগ করতে পারেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ নজরুল ইসলাম এবং ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াকুব আলি সরকার। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম ম্যানেজার (প্রগতি)সুকদেব কুমার সাহা, টিম লিড (কৃষি ও বীমা)মোঃরেজাউল করিম, ম্যানেজার (কৃষি ও বীমা)মোঃ তাসভীর আহমেদ, রিজিওনাল ম্যানেজার মোঃ সেরাজুল ইসলাম, ডিএসএস (কৃষি ও বীমা) আশরাফুল আলম, এরিয়া ম্যানেজার মোঃ আশরাফুজ্জামান এবং এক্সটেনশন অফিসার (ব্র্যাক মাইক্রোফাইন্যান্স)মোঃতানজিল মোত্তাকিন প্রমূখ।

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “গ্রামীণ পশুপালন খাত আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্র্যাকের এই উদ্যোগ খামারিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জীবিকা টিকিয়ে রাখার এক যুগান্তকারী পদক্ষেপ।” উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ নজরুল ইসলাম বলেন, “এই বিমা শুধু গরুর সুরক্ষাই নয়, বরং টিকা, ওষুধ ও চিকিৎসা সহায়তার মাধ্যমে পশুপালনে বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার ঘটাচ্ছে।”

ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াকুব আলি সরকার বলেন, “গবাদিপ্রাণি সুরক্ষা বিমা খামারিদের আর্থিক ঝুঁকি কমাতে বাস্তবভিত্তিক সহায়তা দিচ্ছে। গরুর মৃত্যুর মতো অপ্রত্যাশিত ক্ষতির পরও খামারি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিমা দাবির অর্থ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে তুলে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট