1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অপরাধঃচুরির সাথে জড়িত বাঘা বাজারে পাঁচ নৈশ প্রহরি,চোরাই পণ্য উদ্ধার,  মামলা দায়ের - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

অপরাধঃচুরির সাথে জড়িত বাঘা বাজারে পাঁচ নৈশ প্রহরি,চোরাই পণ্য উদ্ধার,  মামলা দায়ের

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে পণ্য কিংবা ড্রয়ারে রেখে যাওয়া টাকা না পাওয়ার এমন পুরনো অভিযোগ ব্যবসায়ীদের। এবার সেই অভিযোগ খন্ডন করেছে সিসি ক্যামেরা। পণ্য চুরি যাওয়া ব্যবসায়ীর পাশের দোকানের সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে চোরদের চেহারা দেখে সনাক্ত করা হয়েছে।

জানা যায়, সোমবার দিবাগত রাতে বাঘা উপজেলা সদরে বাঘা বাজারের পৌর মার্কেটের “মুনির এন্ড ব্রাদার্স” এর মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ বিল্লেষণ করে চোরদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। তারা সবাই বাঘা বাজারের নৈশ প্রহরি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার(১২-১১-২০২৫) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, তাদের স্বীকারোক্তি মোতাবেক নিজ হেফাজতে রাখা চুরি যাওয়া বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, বাঘা উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মৃত আবু বক্কর সরকারের ছেলে তাহাজ্জত আলী (৪৫), পরসাওতা-বিনোদপুর গ্রামের মৃত তমেজ মন্ডলের ছেলে আঃ মান্নান (৫০), মহদীপুর (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত কুলিমুদ্দিনের ছেলে হজিমুদ্দিন (৪০), জোত কাদিরপুর গ্রামের মৃত সোহরাব মণ্ডলের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) ও জোত কাদিরপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (৩০)। তারা সকলেই ওই বাজারে নৈশ প্রহরী হিসেবে নিযুক্ত ছিল।

“মুনির এন্ড ব্রাদার্স” এর স্বত্তাধিকারি মুনির হোসেন জানান, গত সোমবার (১০ নভেম্বর’২৫ দিবাগত রাতে তার দোকানের তালা খুলে সিগারেট,সুপারি,এলাজ ও জিরাসহ আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়। পাশের দোকানের সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে চোরদের চেহারা দেখে সনাক্ত করেন। পরে থানায় লিখিত অভিযোগ করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা সহকারি পরিদর্শক(এসআই) প্রদ্যুৎ কুমার প্রামানিক জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিল্লেষণ করে চোরদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক নৈশ প্রহরির টিম লিডার তাহাজ্জতের নিজ বাড়ি থেকে চুরি যাওয়া পণ্য উদ্ধার করা হয়। তারা সবাই বাঘা বাজারে নৈশ প্রহরির কাজে নিযুক্ত ছিল।

পরিদর্শক (তদন্ত) সু প্রভাত মন্ডল জানান,মামলা দায়ের করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট