1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কাশিয়াডাঙ্গায় চেকপোস্টে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

কাশিয়াডাঙ্গায় চেকপোস্টে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ চেকপোস্ট তল্লাশির সময় ৩শ’গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে থানার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মুখলেসুর রহমানের ছেলে মো. শাকিল (২৪) ও একই গ্রামের মুক্তার আলীর ছেলে মো. মিলন হোসেন (২৩)। আরএমপি সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান ও তার টিম কাশিয়াডাঙ্গা মোড়ে নিয়মিত চেকপোস্ট ডিউটিতে ছিলেন। এ সময় সন্দেহভাজনভাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা এক মোটরসাইকেল থামানোর সংকেত দিলে দুজন আরোহী পালানোর চেষ্টা করে। পুলিশ তাৎক্ষণিক ধাওয়া করে তাদের আটক করে। পরবর্তীতে তল্লাশিতে তাদের দেহ থেকে ৩শ’ গ্রাম হেরোইন, দুইটি মোবাইল ফোন এবং একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার পর কাশিয়াডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট