1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে র‍্যাবের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

তানোরে র‍্যাবের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইলফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৫টার দিকে সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল তানোর থানাধীন হাটদহ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক ব্যবসায়ী ১. মোঃ রবিউল ইসলাম (২৬), পিতা- আবছার আলী, সাং- গাকরন্দ্র, তানোর, রাজশাহী এবং ২. মোঃ রুবেল আলী (৩০), পিতা- মোহাম্মদ নওশাদ, সাং- রায়তানবর্ষ, তানোর, রাজশাহী কে হাতেনাতে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইলফোন ও ১টি টিপ চাকু জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা তানোর ও আশপাশের এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি সংগ্রহ করে পাইকারি ও খুচরা আকারে বিক্রি করে আসছিল।

র‍্যাব জানায়, মাদক নির্মূলে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট