1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত

চাঁপাইনবাবগঞ্জে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ বিসিক জেলা কার্যালয়ে আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরে ৩য় ব্যাচে ২৫ নতুন উদ্যোক্তাদের নিয়ে পাঁচ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ সোলায়মান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন  মোঃ সাজিদুল ইসলাম সহকারী মহাব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ।

আরো উপস্থিত ছিলেন শিল্প নগরী কর্মকর্তা  মোঃ আব্দুর রহিম এবং সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ আফরোজা খাতুন সহ অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থী বৃন্দ। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা এক দল শিক্ষিত তরুণ তরুণী ও যুবক উদ্যোক্তাদের নিয়ে “Don’t Seek Job,Creat Job”স্লোগানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কোর্সের ক্লাস টি শুরু করেন।

পরিশেষে প্রধান অতিথি‌ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য তুলে ধরে বলেন বিসিক থেকে যুব সমাজ শিল্প উদ্যোক্তার প্রশিক্ষণ গ্রহন করলে মাদক সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকবে। একজন সফল উদ্যোক্তা হয়ে জীবনে উচ্চ শিখরে পৌঁছাতে এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ।

শিক্ষিত বেকার যুবক দের উদ্দেশ্য করে তিনি বলেন একাডেমিক সার্টিফিকেট এর পাশাপাশি শিল্প উদ্যোক্তার ট্রেনিং গ্রহণের মাধ্যমে আপনারা নিজের এবং একাধিক মানুষের কর্মসংস্থান তৈরি করে দেশের আর্থসামাজিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট