1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগেরহাটের মোংলার পশুর নদীতে আমেরিকা প্রবাসীর স্ত্রী নিখোঁজ  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাগেরহাটের মোংলার পশুর নদীতে আমেরিকা প্রবাসীর স্ত্রী নিখোঁজ 

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ইকরামুল হক রাজিব, বিশেষ প্রতিনিধি:  শনিবার (৮ নভেম্বর২৫) দুপুরে সুন্দরবনের ডাইনমারি খালের তিলডাঙ্গা এলাকায় মোংলার পশুর নদীতে আমেরিকা প্রবাসীর স্ত্রী নিখোঁজ এর  দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করমজল ভ্রমণ শেষে ১৪ জন পর্যটক মোংলা শহরে ফিরছিলেন। তারা পশুর নদী হয়ে তিলডাঙ্গা এলাকার ডাইনমারি খাল অতিক্রম করার সময় হঠাৎ স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়। বোটে থাকা ১৪ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এক নারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই নারী একজন আমেরিকা প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেয় এবং খবর পেয়ে মোংলা নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি শুরু করেছে।

তিলডাঙ্গা নৌ পুলিশ ইন্সপেক্টর শোনিত কুমার গাইন জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ডুবুরি দল কাজ করছে, এখন পর্যন্ত নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’ স্থানীয়দের দাবি, বোটটিতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট বা ভাসমান বয়া ছিল না। নিয়মিত পর্যটকদের আসা-যাওয়ার পথ হওয়া সত্ত্বেও এসব নৌযানের নিরাপত্তা ব্যবস্থায় তেমন নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, পশুর নদী মোংলা বন্দরের প্রধান নৌপথ। এ পথে নিয়মিত পর্যটক, জেলে ও বাণিজ্যিক নৌযান চলাচল করে থাকে। সম্প্রতি নদীতে প্রবল স্রোত থাকায় ছোট নৌযান চলাচলে ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট