1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের

বিজিবি-বিএসএফ সহযোগিতায় মৃত ভারতীয় নারীর লাশ আত্মীয়দের দেখানো হয়েছে

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত সহযোগিতায় মৃত এক ভারতীয় নারীর লাশ তার বাংলাদেশে অবস্থানরত আত্মীয়দের দেখানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার ৭ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভারতের মালদা জেলার গোলাপগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের বাসিন্দা সেলিনা বেগম (৭০), স্বামী মৃত গাজলুর রহমান বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদ পেয়ে মৃতার ভাই মোঃ তোফাজ্জল হক (পিতা: মোসলেম উদ্দিন), গ্রাম: বাগিচাপাড়া, পোস্ট: মোল্লাটোলা, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জসহ পরিবারের অন্যান্য সদস্যরা লাশ একনজর দেখার আবেদন জানান স্থানীয় বিজিবি কর্তৃপক্ষের কাছে। তাদের আবেদন পাওয়ার পর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দ্রুত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।

উভয় পক্ষের সম্মতিতে শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে আজমতপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট আন্তর্জাতিক শূন্য লাইনে লাশ দেখার ব্যবস্থা করা হয়। বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মৃত সেলিনা বেগমের লাশ দেখে তার বাংলাদেশি আত্মীয়-স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে পেরে তারা পরিতৃপ্ত হন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন—“বিজিবি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। মানবিক সহায়তার যেকোনো উদ্যোগ আমরা মৌলিক কর্তব্য হিসেবে দেখি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট