1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিজিবির অভিযানে গরু, মহিষ ও বিড়ি তৈরির মসলা জব্দ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

শিবগঞ্জে বিজিবির অভিযানে গরু, মহিষ ও বিড়ি তৈরির মসলা জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন:  বিজিবি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে গরু, মহিষ ও বিড়ি তৈরির মসলা জব্দ করেছে ।

বিজিবি জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে চোরাকারবারীরা ভারত থেকে চোরাচালানের উদ্দেশ্যে নদীপথ ও চরাঞ্চলে গবাদিপশু এবং অন্যান্য পণ্য মজুদ করে রেখেছে। তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির মনোহরপুর, মনাকষা ও মাসুদপুর বিওপির বিশেষ টহলদল ০৬ নভেম্বর রাত ১১টা থেকে ০৭ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, বাবুপুর ও মনাকষা ইউনিয়নের সোনাদিয়া, লক্ষ্মী ও চাচ্চুর চর এলাকা থেকে ৪টি গরু, পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ২টি মহিষ এবং ৫০ কেজি বিড়ি তৈরির মসলা উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা সব মালামাল পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট