1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ সীমান্তে  পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক তিনটি বিশেষ অভিযানে  ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চোরাকারবারীকে  আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে ১৪ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার (০৬ ও ০৭ নভেম্বর)  মধ্যরাতে পৃথক পৃথক ভাবে পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ এর বস্তাবর এবং কালুপাড়া বিওপি কর্তৃক রুপনারায়নপুর,ঝারকুড়ি এবং মড়লই এলাকায় তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,০২টি মোটরসাইকেল,০৫টি মোবাইলসহ ০৩ জন চোরাকারবারী আটক করেন।

আটকৃতরা হলেন,(ক) মোঃজিয়ারুল হক(৪০),পিতা-মৃত আব্দুস সাত্তার, গ্রাম-রুপনারায়নপুর,পোস্ট-জগদল (খ) মোঃ রবিউল ইসলাম(৪২),পিতা-মৃত ফজলুর রহমান , গ্রাম-খাঁপুর,পোস্ট- আগ্রাদ্বিগুন এবং (গ) মোঃ আমিনুল(৩৫), পিতা-মৃত আশরাফুল, গ্রাম-ননপুকুর,  পোস্ট-আগ্রাদ্বিগুন, উভয়ের থানা- ধামইরহাট এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল এবং আসামীদের ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (যাহার মামলা নম্বর-১১,১২  এবং জিডি নং-২৯৮ আটককৃত মালামালের আনুমানিক সিজার ৩ লক্ষ ৮ হাজার ৬শ টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন ,গরু,মাদক ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট