1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা ১ আসনে আমির এজাজ খানের মনোনয়ন দেয়ার দাবিতে বটিয়াঘাটা বিএনপির বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই বাগমারায় সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণদেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

খুলনা ১ আসনে আমির এজাজ খানের মনোনয়ন দেয়ার দাবিতে বটিয়াঘাটা বিএনপির বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান:  খুলনা-১ আসনে আলহাজ্ব আমির এজাজ খানের মনোনয়ন দেয়ার দাবিতে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। মিছিলটি বটিয়াঘাটা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ করে আবার বাজারে শেষ করেন।

আলহাজ্ব আমির এজাজ খান এই দাকোপ বটিয়াঘাটায় বিএনপিকে শুন্য থেকে বিজয়ের দারপ্রান্তে নিয়ে এসেছেন। দূরদিনে বিগত ৩০ বছর ধরে বিএনপিকে পরিচয় করিয়েছেন এই এলাকার মানুষের সাথে। জেল জুলুম, মামলা হামলা, সব কিছুকে উপেক্ষা করে এখনো তিনি রাজ পথে আছেন। এই এলাকার মানুষ ৫ আগষ্টের আগে আমির এজাজ খানকে ছাড়া কাউকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখেননি। যারা এসেছেন তারা ৫ আগস্টের পরের অতিথি। তাই আমির এজাজ খানকে ছাড়া এই এলাকার মানুষ অন্য কাউকে মেনে নেবে না।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, জলমা ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতিকুজ্জামান আসিক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, কামরুল ইসলাম শিপার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক যথাক্রমে অহেদুজ্জামান ওয়াহেদ, কারিমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন তালুকদার,উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি,জেলা যুবদলের সাদস্য হাফিজুর রহমান বাবু ও রাসেল, কারিমুল, কৃষক দলের হেলাল,জেলা মহিলা দলের কোষাদক্ষ আয়শা আক্তার, বায়েজিদ হোসেন, বাদল হাওলাদার, কৃষক দলের বাপ্পি, সোহরাপ ফলিফা, মেজবুর, আমিরুল, মাসুম, মিজানুর রহমান,শামসুল,নুরুল ইসলাম মামুন, জাহাঙ্গীর ফকির, মাসুম বিল্লাহ, সাহেদুজ্জামান গোলদার, ছাত্র  নেতা এস হাসান, সহ হাজার হাজার নেতা কর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট