1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

গোদাগাড়ীতে ভাতিজার হাতে চাচা খুন, পিতা-পুত্র গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় মূল আসামি ঘাতক ভাতিজা ও তার পিতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল।

্যাব সূত্রে জানা গেছে, শনিবার (২ নভেম্বর ২০২৫) ভোরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি রবিন চন্দ্র রায় (২০) এবং তার পিতা ও মামলার ২নং আসামি সুকুমার রায় (৫০)–কে গ্রেফতার করা হয়। তাঁরা রাজশাহীর গোদাগাড়ী থানার আইহাই রাহী গ্রামের বাসিন্দা।

্যাব জানায়, গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে পারিবারিক বিরোধের জেরে ভিকটিম পর্বত রায় ও তার বড় ভাই সুকুমার রায়–এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে সুকুমার রায় স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকাকালে পর্বত রায় পিছন থেকে বাঁশের লাঠি দিয়ে তাকে আঘাত করেন। এতে ক্ষুব্ধ হয়ে সুকুমার রায় পাল্টা আঘাত করেন এবং তার ছেলে রবিন চন্দ্র রায়ও সেখানে উপস্থিত হয়ে হত্যার উদ্দেশ্যে পর্বত রায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আহত পর্বত রায়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে, পরদিন (১২ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

্যাব-৫ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান পরিচালনা করে পিতা-পুত্র দুজনকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৫। র্যাব-৫-এর মিডিয়া সেল থেকে জানানো হয়, এই হত্যাকাণ্ডে স্থানীয় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি ইতোমধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট