1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

পত্নীতলায় শ্রমিক দল নেতার উপর সন্ত্রাসী  হামলার বিচারের দাবিতে  মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এমরান হোসেন এবং তার ভাই হায়দার আলী ও খাদেমুল ইসলামের ওপর আওয়ামী লীগ ও জামাতের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কাটাবাড়ি বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগ ও জামাতের সন্ত্রাসী, অস্ত্রধারী, ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের সদস্য আবদুল বাসের, ফরিদ, তাহের, আব্বাস আলি, সোহেল রানা, আলম হোসেন, আকবর আলী, মুহিদুল ইসলাম, গোলাপ, খাইরুল, ইসমাইল, আইজুল হক, রোকন, মোহাম্মদ আলী ও ফিরোজ হোসেনসহ একদল সন্ত্রাসী সাম্প্রতিক সময়ে তাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এই ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পত্নীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করে রাজনৈতিকভাবে ভয় দেখানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট