1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দু’ গ্রুপের সংঘর্ষে আহত ৫ ‎ ‎ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

রূপসায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দু’ গ্রুপের সংঘর্ষে আহত ৫ ‎ ‎

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ ‎ ‎খুলনার রূপসা উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের কাজদিয়া বাজার এলাকায় ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উল্লেখ্য” খুলনা-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকন পারভেজ মল্লিক।

ঘটনার সুত্র-হঠাৎ ফেসবুকের মাধ্যমে জানা যায়, মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা পারভেজ মল্লিক কে উক্ত এলাকায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ ঘটমার সুত্র ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল তিনি বলেছেন- এধরনের কর্মকাণ্ড বিএনপি দলের মধ্যে হতে দেওয়া হবে না। ‎তিনি আরো বলেছেন, কি কারণে এ সংঘর্ষের ঘটনা ‎ঘটেছে, এর মধ্যে অন্য কোন ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা হবে। উভয় আমাদেরই লোক ও দলীয় নেতা-কর্মী। এছাড়াও তিনি সকল আহতদের শারীরিক চিকিৎসার বিষয়টা মাথায় রেখে সার্বক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ ও খোঁজ খবর নিবেন। তিনি আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলকে শান্ত থাকার আহবান জানান।

এ ঘটনায় রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সকালে এই অতর্কিত সংঘর্ষের খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেই। এ ছাড়া ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট