1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীতে দু’দিনব্যাপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ নরসিংদীর শিবপুরে ৩ ফার্মেসিকে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ মির্জাপুর রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত আবাসন: দুই দশক ধরে অবহেলা, মাদক ও অপরাধের আস্তানা কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন

ঈশ্বরদীতে দু’দিনব্যাপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা: ঈশ্বরদীতে দু’দিনব্যাপি  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারক জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। মঙ্গলবার ও বুধবার যুবদল ঈশ্বরদী
উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয় ।

প্রথমদিন সকালে বিএনপির কার্যালয়ের সামনে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথার নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। একই সাথে
রেলগেট এলাকায় দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা মেডিক্যাল ক্যাম্পে চিজকিৎসা দেওয়া হয় । বিএনপিনেতা সামসুদ্দিন আহমেদ মালিথা ডাক্তার শিশির আহমেদ ও যুবদল নেতা জাকির হোসেন জুয়েল ফিতা কেটে ফ্রি স্বাস্থ্য সেবা মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।

দ্বিতীয়দিন বুধবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে শহরে বের হয় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঈশ্বরদী বাজারের ১নং গেটের সামনে গিয়ে
শেষ করা হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনির সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক. জাকারিয়া পিন্টু।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির নেতা এস এম ফজলুর রহমান, বিএনপি নেতা বিষ্টু কুমার সরকার, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, , ইসলাম হোসেন জুয়েল, বিএনপি নেতা টুটুল সরদার, জাহাঙ্গীর আলম, আক্কাস আলী খান, নেতা আবু বকর সিদ্দিক বেল্টু, খোরশেদ আলম দিপু,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা অহিদুজ্জামান মিন্টু, পৌরসভার সাবেক কাউন্সিলর ইলিয়াস খান এলবাস,আনোয়ার হোসেন জনি, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম বাবলু প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুবদলনেতা হীরক সরদার, বাবু সরদার, আখতারুজ্জামান কামোল, আতিয়ার রহমান, মাহমুদুল হাসান সোনামনি, আক্তার হোসেন নিফা, মাহাবুল ইসলাম, একেএম সাজেদুজ্জামান জিতু, রাশেদুল ইসলাম রিপন,যুবদল নেতা রিংকু শেখ, জালাল হোসেন, মোক্তার প্রামানিক, পৌর মহিলাদলের নেত্রী শামীমা আক্তার সাথী, মোছা. মেনেকা পারভীন জনি, সুলতানা পারভীন মিষ্টি, মোছা. স্মৃতি আক্তার, কামরুন্নাহার মুক্তাসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট