1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই বাগমারায় সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণদেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শিবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় শিবগঞ্জ ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে র‍্যালিটি শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মোড়ে গিয়ে পথসভায় পরিণত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। পথসভায় বক্তৃতাকালে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন,“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফেরাতে যুবদলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি ও পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট