1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ নরসিংদীর শিবপুরে ৩ ফার্মেসিকে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ মির্জাপুর রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত আবাসন: দুই দশক ধরে অবহেলা, মাদক ও অপরাধের আস্তানা কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন

আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস. এম. রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুজ্জামান সাগর, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, কৃষক দলের সাধারণ সম্পাদক কে. এম. আয়ূব আলীসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও আট ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট