1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের কার্যকরী সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

শিবগঞ্জে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের কার্যকরী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতা-কর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ মোহাম্মদ আলী। সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব গোলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আহসান হাবিব, সালাউদ্দিন মিয়া, খাদেমুল ইসলাম, আবুল কালাম, এরফান আলী, সাহনেওয়াজ ইকবাল মুকুল, উপদেষ্টা ফজলে বারি পোপুল ও হারুন অর রশিদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক দিবসটি পালন করা হবে। এছাড়া শিবগঞ্জে দলের সকল মনোনয়ন প্রত্যাশীদের একই মঞ্চে বসানোর মাধ্যমে ঐক্যের বার্তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

নেতৃবৃন্দ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং তা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট