1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর ‎প্যানা ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা, নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ ‎ ‎ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
. টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রূপসায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর ‎প্যানা ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা, নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ ‎ ‎

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০২ খুলনা -৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের নির্বাচনী প্রচারণার প্যানা ছিঁড়েছে দুর্বৃত্তরা। রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দেবীপুর সুতালের মোড়ে ঘটনাটি ঘটেছে।  ধারণা করা হচ্ছে গত ২৬ অক্টোবর গভীর রাতে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। এহেন ন্যাক্কারজনক ঘটনার সংবাদ পেয়ে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছুটে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিমউদদীন, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আসাদুজ্জামান, নৈহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজিজুল ইসলাম, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মোঃ আসলাম, ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আবু দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক নাজমুল হাসান পিয়াল, সাব্বির শেখ, হাসিবুর রহমান প্রমুখ।

এ ঘটনায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। উপস্থিত নেতৃবৃন্দ প্রশাসনের উদ্দেশ্যে বলেন এ ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় জনসাধারণের মাঝে ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট