1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চরবাগডাংগা সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মহিষ আটক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরবাগডাংগা সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মহিষ আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন:  চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাংগা সীমান্তে অভিযান চালিয়ে ৭টি ভারতীয় মহিষ আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বিজিবির দাবি, এসব মহিষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ভোর ৬টা ১৫ মিনিটের সময় বিশেষ তথ্যের ভিত্তিতে চরবাগডাংগা বিওপির একটি টহলদল সদর উপজেলার শাহজানপুর ইউনিয়নের রাণীনগর এলাকায় (সীমান্ত হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে। এ সময় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪টি এবং নদীর মধ্যবর্তী চরে ৩টি—মোট ৭টি ভারতীয় মহিষ জব্দ করা হয়।

জব্দকৃত মহিষগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে গবাদিপশু, স্বর্ণ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট