1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

নওগাঁর আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ অক্টোবর)২০২৫সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। ​তিনি তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি জাতীয় সমস্যা।নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য শুধুমাত্র আইনের প্রয়োগ যথেষ্ট নয়,বরং সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা প্রয়োজন। পথচারী, চালক এবং যাত্রী-সকলকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।ট্রাফিক আইন মেনে চলা এবং বেপরোয়া গতি পরিহার করাই পারে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে।

​এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, সহকারী প্রশাসনিক অফিসার মো. জিয়াউর রহমান, অফিস সহকারী সঞ্জয় কুমার সহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট