1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আশরাফ এর ৩১দফা লিফলেট বিতরণ ও পথসভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন (আলিম) মঙ্গলবার বিকেলে থেকে রাত পর্যন্ত নাচোল উপজেলার কসবা ইউনিয়নের ,সোনাইচন্ডী বাজার, কসবা বাজার, মেলাডাংগা, হাটখোলা বাজার, গোলাবাড়ি, শিবপুরা মোড়, কালইর বাজার, আঝইর মোড়, খরিবোনা বাজার সহ বিভিন্ন মোড়ে দোকানদার ও পথচারীদের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

সাংবাদিককের প্রশ্নের জবাবে আশরাফ হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ -২ নাচোল -গোমস্তাপুর ও ভোলাহাট এই আসনের মানুষ বিশ্বাস করে অধিকার প্রতিষ্ঠায় ঐক্যর কোন বিকল্প নেই। জাতীয় রাজনীতির উত্তেজনার কেন্দ্রে দাঁড়িয়ে এখন প্রশ্ন এই আসনে কি নতুন ইতিহাস রচিত হবে? উত্তর লুকিয়ে আছে ভোটের বাক্সে। তবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃঢ় বিশ্বাস-ধানের শীষের কাণ্ডারী হিসেবে বিজয়ের মুকুট গোমস্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেনের মাথায়ই উঠবে – ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, আলহাজ্ব আনিসুর রহমান মাস্টার, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ,মোহাম্মদ আখতারুল ইসলাম, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,মোহাম্মদ আজিবুর রহমান, বিএনপি নেতা মনিরুল ইসলাম সহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট