1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় চারঘাটে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিধবা নারী ৩ দিন ধরে যুবকের সঙ্গে পালাতক The Founding of YouTube A Short History The Founding of YouTube A Short History হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী

 নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় চারঘাটে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে অদ্য রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র অনুমোদনবিহীন, নকল ও নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম (গৌরী, চাঁদনী, ডিউ, নূর প্রভৃতি) এবং গুণগত মান সনদবিহীন হেয়ার অয়েল, লিপস্টিক ও নেইল পলিশ বিক্রি-বিতরণ করায় চারঘাট বাজারে অবস্থিত মেসার্স শিমুল প্রসাধনীকে ৬,০০০/- (ছয় হাজার টাকা) এবং মেসার্স জুয়েল কসমেটিকস এন্ড হাসিনা স্টোরকে ৪,০০০/- (চার হাজার টাকা) জরিমানা করা হয়। একই সাথে প্রায় দশ হাজার টাকা সমমূল্যের নিষিদ্ধ কসমেটিকস পণ্যসমূহ জব্দ করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী জনাব মোঃ রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন চারঘাট থানা পুলিশ এর সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট