1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সুষ্ঠ নির্বাচন উপহার দিতে আরএমপি সদস্যদের দক্ষতা প্রশিক্ষণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

সুষ্ঠ নির্বাচন উপহার দিতে আরএমপি সদস্যদের দক্ষতা প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর, (স্টাফ রিপোর্টার): নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ (৪র্থ পর্যায়ের ৩য় ব্যাচ) উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার। “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং স্কুলের আয়োজনে শুরু হয়েছে নির্বাচনি দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ (৪র্থ পর্যায়ের ৩য় ব্যাচ)। আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র-১ ও ২ এর উদ্বোধন করেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম ।

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার  বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সরকার একটি সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে পুলিশই নেতৃত্বের ভূমিকা পালন করে। নির্বাচন কেন্দ্রে কিংবা দায়িত্ব পালনে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ও চৌকশ হতে হবে। আইনশৃঙ্খলা বিষয়ক যেকোনো পরিস্থিতিতে আইনি উপায়ে মোকাবেলা করতে হবে।

তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের আহ্বান জানান, যেন তারা দায়িত্ববোধ ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে মাঠ পর্যায়ে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) গোলাম রাব্বানী শেখ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট