1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীতে যুবদলের গোলটেবিল বৈঠক: বিএনপিকে দ্বিধামুক্ত করার অঙ্গিকার ব্যক্ত যুবদল নেতাদের - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈশ্বরদীতে যুবদলের গোলটেবিল বৈঠক: বিএনপিকে দ্বিধামুক্ত করার অঙ্গিকার ব্যক্ত যুবদল নেতাদের

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্ট,ঈশ্বরদী,পাবনা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত কল্পে ফিপটি পার্সেন্ট ভোট কনফার্ম করতে পারে সেজন্যই যুবদল কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন,ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি। গতকাল রাতে পাকশী হাসেম আলী মিলনায়তনে উপজেলা যুবদলের পক্ষ থেকে আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির হোসেন জুয়েল,রাশেদুল ইসলাম রিপন,উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম,এনামুল হোসেন আতিয়ার,হিরক সরদার,মাহমুদুল হাসান সোনামনি, আরিফুল ইসলাম অনল,সাহাবুল হক বিশ্বাস,মোসফা নূরে আলম শ্যামল,শামীম আক্তার রতনসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।

বক্তারা আগামি ২৭ অক্টোবর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরদীর দ্বিধাবিভক্ত বিএনপি নেতাদের এক মঞ্চে অংশ গ্রহণ করানোর মাধ্যমে দ্বিধামুক্ত বিএনপি গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট