1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক,শিক্ষিকা ও কেয়ারটেকারদের নিয়ে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২০ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃআকবর হোসাইন। তাহার বক্তব্যে বলেন,প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, মসজিদ ভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এই কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক,শিক্ষিকা ও কেয়ারটেকারদের আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মডেল কেয়ারটেকার এমসি আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক,কেয়ারটেকার রেজাউল ইসলাম,কেয়ারটেকার মাওলানা আব্দুল জলিল, আরও উপস্থিত ছিলেন হাফেজ মোঃ ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম,আব্দুল হাই আল হাদি পৃমখ। অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট