1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

বিনা সুদে ঋণ, বিনা মূল্যে শিক্ষা; শ্রমিকবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার জামায়াতের

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ ঠাকুরগাঁও ,প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী মু. দেলাওয়ার হোসেন বলেছেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার কারণেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, “শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা কষ্টের মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না।”
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। বক্তৃতায় তিনি শ্রমিকদের বন্ধু হিসেবে রাজনৈতিক নেতাদের পাশে না থাকার সমালোচনা করেন এবং জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকবান্ধব রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেন।
 তিনি আরো বলেন, মালিকদের ইচ্ছামতো মজুরি নির্ধারণের কারণে শ্রমিকরা ঠকে যাচ্ছেন। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করবে।জামায়াত ক্ষমতায় গেলে কৃষকদেরকে বিনা সুদে ঋণ এবং পর্যাপ্ত সার সরবরাহের ব্যবস্থা করার ঘোষণা দেন। শ্রমিক-কৃষক সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণের প্রতিশ্রুতি দেন তিনি।প্রয়োজনে শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।স্বল্প আয়ের শ্রমিকদের সুবিধার্থে তাদের জন্য টিসিবির পণ্য বিতরণের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা ও অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় রাজনীতি ও ঠাকুরগাঁও-এর উন্নয়ন প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, তিনি নির্বাচিত হন বা না হন, তার দল ইতোমধ্যেই কাঁচা রাস্তাগুলোর তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছে এবং সেগুলো পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়েও তিনি আশা প্রকাশ করেন। বিমানবন্দর চালু হলে জেলার অর্থনীতিতে গতি আসবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এখানে আলু প্রসেসিং, আম প্রসেসিং সহ বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করতে পারবেন, যা বেকারত্ব দূর করবে।
রাষ্ট্রের বরাদ্দকৃত টাকা অসাধু রাজনীতিবিদদের জন্য সঠিকভাবে কাজে লাগে না। তিনি ঠাকুরগাঁও-১ আসনের রাস্তাঘাটের বেহাল দশা উল্লেখ করে বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও অধিকাংশ রাস্তা কাঁচা রয়ে গেছে, যা জনগণের চলাচলের অনুপযোগী। মন্ত্রী-এমপিরা বরাদ্দ খেয়ে ফেলেছে, কাজ করেনি।”
বক্তব্যের শেষ দিকে তিনি ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের উদ্দেশ্যে বলেন, একটি মহল জামায়াত সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করে। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, জামায়াত কর্মীরা কখনো কোনো মন্দিরে আঘাত করেনি, চাঁদাবাজি বা লুটপাট করেনি। বরঞ্চ তাদের ধর্মীয় উপাসনাগুলো পাহারা দিয়েছে।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক, অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। এসময় ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অধ্যাপক হারুনর রশিদ, জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট