1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল

আগামী নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে জামায়াতের বুথভিত্তিক এজেন্ট সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোমিনুর রহমান, শ্যামনগর প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বুথভিত্তিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এ সম্মেলনে উপজেলার ৯৬টি ভোটকেন্দ্রের এজেন্টরা অংশগ্রহণ করেন।

উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক মহসিন আলম এবং অধ্যাপক আব্দুল হামিদ প্রমুখ।

Open photo

প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, “আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি ভোটকেন্দ্রে সংগঠিত জনশক্তি গড়ে তুলতে হবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দক্ষতা ও সতর্কতা অপরিহার্য।” তিনি আরও বলেন, “চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় কৌশলগতভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য।”

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় দেশের ন্যায়ভিত্তিক পরিবর্তনের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় বুথভিত্তিক এজেন্টদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মাঠপর্যায়ের এজেন্টদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট