1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

বাঘায় শিক্ষকদের-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ে মানবন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ৭৫% উৎসব ভাতা আদায় ও আন্দোলনরত শিক্ষকদের উপর নির্যাতনের বিরুদ্ধে বাঘা উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন করেছেন বেসরকারী শিক্ষক-কর্মচারিরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক কর্মচারি অংশগ্রহণ করেন।

উপজেলার বাউসা ভোকেশনাল ইন্সষ্টিটিউট অ্যান্ড বিএম কলেজের সুপারিনটেনন্ডেট রেজাউল করিমের সভাপতিত্বে ও দাদপুর- গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানবনন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল করিম, জহুরুল ইসলাম ,প্রভাষক আকবর আলী, ইদ্রিস আলী,প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক, মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, আহসান হাবীব রোকনুজ্জামান পরিমল কুমার প্রমুখ। ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দাসহ জড়িতদের জানিয়ে আইনের আওতা আনার দাবি।

বক্তারা বলেন, জনগনের ঘাম ঝরানো টাকায় কেনা এসির রুমে বসে শিক্ষক-কর্মচারিদের ব্যথা যদি নাই বোঝেন তাহলে আমরা কর্মসূচি থেকে ঘরে ফিরবোনা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট