1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণসমাবেশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণসমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোমিনুর রহমান, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা নীতিমালা উপেক্ষা করে গেজেট প্রকাশিত হওয়ায় উহা বাতিলের দাবীতে শ্যামনগরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪ টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড চত্বরে শ্যামনগর নাগরিক উন্নয়ন ফোরামের আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, পৌরসভার নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবেই শ্যামনগর পৌরসভা গঠন করা হয়েছে। পৌরসভা এলাকায় ৫০ হাজার জন সংখ্যা নেই, শিল্পকলকারখানা নেই, পর্যাপ্ত কৃষি জমি, অনুন্নত এলাকা থাকা স্বত্তেও শ্যামনগর পৌরসভা গঠনে প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পৌরসভার নীতিমালা ভঙ্গ করে দরিদ্র এলাকায় চাপিয়ে দেয়া এ পৌরসভা শ্যামনগরবাসী মেনে নিতে পারছেন না। অবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিল করতে হবে- এ দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী করা হয়।

শ্যামনগর নাগরিক উন্নয়ন ফোরামের আহবায়ক তামিম আহসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক সাবেক শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, আলহাজ্ব হাবিবুর রহমান, প্রধানশিক্ষক জয়দেব বিশ্বাস ও ইয়াছিন আরাফাত প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন আল মাছুম বিল্লাহ। গণ সমাবেশে কয়েক হাজার লোক উপস্থিত থেকে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে একাত্মতা প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট