1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল-মোবাইল ফোন ছিনতাই, মামলাদায়ের - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায় অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল-মোবাইল ফোন ছিনতাই, মামলাদায়ের

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল-মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পৃথক দুটি মামলা দাযের করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার( ১১/১০/২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে চিৎকার শুনে বেড়হাসাবপুর গ্রামের গোরস্থান সংলগ্ন এলাকায় গিয়ে ৪জনকে আটক করে স্থানীয় মাহাতাবের বাসায় রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। জনতার হাতে আটকের সময় কৌশলে একজন পালিয়ে যায়।

লালপুরের ইব্রাহীম (পিতা-বাবুল মন্ডল) নামে একজন জানান,বন্ধুদের ডাকে বাঘায় আসেন। পরে উপজেলার খেড়ুর মোড় এলাকায় গিয়ে চা খেয়ে নিজ বাড়ী লালপুর যাওয়ার কালে অভিযুক্তগণ বল প্রয়োগ করে পথরোধ ও ভয়ভীতি প্রদর্শন করে অস্ত্র ঠেকিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেল জোরপূর্বক কেড়ে নেয়। পরে দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে বিনোদপুর বাজারে রেখে যায়। পুলিশ, একটি দেশীয় লোহার তৈরী একনলা বিশিষ্ট ওয়ান শুটার গানসহ ছিনতাইকৃত মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করেছে। পুলিশের দায়ের করা মামলায় ৩জনকে আটক দেখিয়ে অজ্ঞাতদের আসামী করা হয়েছে।

এরা হলো-উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০),বাউসা ইউনিয়নের আড়পাড়া (কুবলিকান্দি) গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯),কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০)। মামলায় নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী(১৭)কে ভিকটিম ও ইব্রাহীমকে স্বাক্ষী করা হয়েছে।

অফিসার ইনচার্জ(ওসি) আফমআছাদুজ্জামান জানান, এ বিষয়ে দ্রুতবিচার ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা রুজু করা হয়েছে। উপ পরিদর্শক রবিউল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। দ্রুতবিচার আইনে মামলাটি করেছেন ইউসুফ আলী। মামলায় আসামী করা হয়েছে- জনি ইসলাম, ওয়ালিউল ইসলাম ওরফে রুমন , মনিরুল ইসলাম,রজব আলী,শান্ত,আনোয়ারুল হক,মিন্টু ও বকুল সহ অজ্ঞাত ৪/৫ জন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট